হবিগঞ্জে ঈদুল ফিতরের মোনাজাতে ফিলিস্তিনিদের ওপর আল্লাহর রহমত প্রার্থনা

হবিগঞ্জে ঈদুল ফিতরের মোনাজাতে ফিলিস্তিনিদের ওপর আল্লাহর রহমত প্রার্থনা

দেশ ও জাতির কল্যাণ কামনা এবং ফিলিস্তিনে নির্যাতিত মুসলিমদের ওপর আল্লাহর রহমত প্রার্থনা করছেন দক্ষিণ হবিগঞ্জের সর্ববৃহৎ কুতুবের চক শাহী ঈদগাহের মুসল্লিরা। সোমবার সকাল সাড়ে ৮ টায় ঐতিহ্যবাহী কুতুবের চক ঈদগাহে যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পবিত্র ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত হয়েছে। হাজার হাজার মুসল্লিদের অংশগ্রহণে ঈদ জামাতের ইমাম মুফতি মাওলানা আফজাল হোসাইন।

বিজ্ঞাপন

জামাতে অন্যান্যদের মধ্যে শরিক ছিলেন অর্থ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব নজরুল ইসলাম, উচ্চপদস্থ কর্মকর্তা, প্রখ্যাত আলেমে দ্বীন আল্লামা আব্দুল হাকিম, জনপ্রতিনিধি, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ।

ঈদগাহ মাঠের নিরাপত্তায় পুলিশ, র‌্যাবের পাশাপাশি সেনাবাহিনীর একটি টিম সার্বক্ষণিক নিয়োজিত ছিলেন। এছাড়াও জেলা শহরের কেন্দ্রীয় ঈদগাহে ঈদের দুটি জামাত হয়েছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন