শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিদেশে পালানোর সময় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা জুনায়েদ আহমদ ইভানকে আটক করেছে ইমিগ্রেশন পুলিশ। ১৪ জুন রাত ১টায় ইমিগ্রেশনে তাকে আটক করা হয়। ইভান সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি।
জানা যায়, জুনায়েদ আহমদ ইভান শাহজালাল বিমানবন্দর দিয়ে দেড়টার ফ্লাইটে সৌদি আরব যাওয়ার পরিকল্পনা করেছিলেন। এর আগে কোম্পানীগঞ্জ থানা পুলিশ তাকে ধরার জন্য বিভিন্ন সময় অভিযান চালায়। ৪ আগস্ট বৈষম্যবিরোধী আন্দোলনে হামলার ঘটনায় কোম্পানীগঞ্জ থানায় তার বিরুদ্ধে মামলা রয়েছে।
কোম্পানীগঞ্জ থানার ওসি উজায়ের আল মাহমুদ আদনান জানান, ইভান বৈষম্যবিরোধী আন্দোলনে হামলার ঘটনায় দায়ের করা মামলার এজাহারভুক্ত আসামি। ইমিগ্রেশনে আমরা তার নাম দিয়ে রেখেছিলাম যাতে তিনি পালাতে না পারেন। ইমিগ্রেশন পুলিশ তাকে আটকের সংবাদ দিলে আমাদের পুলিশ গিয়ে তাকে গ্রেপ্তার করে নিয়ে আসে। তিনি ২০২৩ সালের একটি পুলিশ ক্লিয়ারেন্সের মাধ্যমে বিদেশে পালানোর চেষ্টা করছিলেন। আমরা তার পাসপোর্ট জব্দ করেছি এবং তাকে আদালতের মাধ্যমে জেলা হাজতে পাঠিয়েছি।
এমএস
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

