সিলেট রেঞ্জের শ্রেষ্ঠ অফিসার নির্বাচিত মাধবপুর থানার ওসি

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি

সিলেট রেঞ্জের শ্রেষ্ঠ অফিসার নির্বাচিত মাধবপুর থানার ওসি

হবিগঞ্জ জেলার মাধবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সহিদ-উল্যা আইন-শৃঙ্খলা রক্ষা ও অপরাধ নিয়ন্ত্রণে অসামান্য অবদানের জন্য সিলেট রেঞ্জের শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসেবে নির্বাচিত হয়েছেন।

মঙ্গলবার সকালে সিলেট রেঞ্জ অফিসে এক অনুষ্ঠানে সিলেট রেঞ্জের ডিআইজি মো. মুশফেকুর রহমান তার হাতে ক্রেস্ট ও সম্মাননা স্মারক তুলে দেন।

বিজ্ঞাপন

এ সময় হবিগঞ্জের পুলিশ সুপার এ.এন.এম. সাজিদুর রহমানসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন