‘দুর্গাপূজায় বিএনপি কর্মীরা অতন্দ্র প্রহরীর ভূমিকা পালন করবে’

‘দুর্গাপূজায় বিএনপি কর্মীরা অতন্দ্র প্রহরীর ভূমিকা পালন করবে’

জেলা বিএনপির আহবায়ক ও সাবেক সংসদ সদস্য কলিম উদ্দিন আহমেদ মিলন বলেছেন, দুর্গাপূজা হলো হিন্দু ধর্মাবলম্বীদের একটি উৎসব। এ উৎসবকে ঘিরে একটি গোষ্ঠী সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করতে অপতৎপরতা চালায়। সাম্প্রদায়িক অপতৎপরতা রুখে দিতে বিএনপির নেতাকর্মীরা অতন্দ্র প্রহরীর ন্যায় কাজ করবে। সামনে জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে নাশকতা ঘটতে পারে। বিএনপির নেতাকর্মীরা পুজামণ্ডপে পাহারাদারের ভুমিকা পালন করবে। বিএনপির সিনিয়র নেতার নেতার নেতৃত্বে ১৫ জনের একটি ঠিম গঠন করে দেয়া হবে। এমনকি বিএনপির সম্ভাব্য কোন প্রার্থী শুভেচ্ছা জানাতে গিয়ে মোটরসাইকেল শোভাযাত্রা করা যাবেনা। পাঁয়ে হেটে মন্দিরে মন্দিরে শুভেচ্ছা জানানোর আহবান জানান তিনি।

বিজ্ঞাপন

শনিবার দুপুরে একটি হোটেলে শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্নে ও শান্তিপূর্ণভাবে উদযাপনের লক্ষ্যে সনাতন ধর্মাবলম্বীদের সাথে জেলা বিএনপির এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। সভায় সনাতন ধর্মাবলম্বী নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ হিন্দু বৌদ্ধ, খ্রীষ্টান কল্যান ফ্রন্টের জেলা কমিটির আহবায়ক ও জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য অশোক তালুকদারের সঞ্চালনায় বক্তব্য রাখেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য (স্বাক্ষর ক্ষমতাপ্রাপ্ত) অ্যাডভোকেট আব্দুল হক, জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও সাবেক জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নুরুল ইসলাম নুরুল, জজ কোর্টের পিপি অ্যাডভোকেট মল্লিক মঈন উদ্দিন সোহেল, অ্যাডভোকেট শেরেনুর আলী, মাসুক আলম, রেজাউল হক প্রমুখ। এছাড়া সনাতন ধর্মাবলম্বী নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন