বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী বলেছেন, বর্তমানে দেশে দেশি-বিদেশি চক্রান্ত চলছে। আমাদের সকলের চোখ-কান খোলা রাখতে হবে।
শনিবার চুনারুঘাট উপজেলার ময়নাবাদ জাহানারা চৌধুরী উইমেন্স কলেজ মাঠে ‘ইসলামের আলোকে নারী শিক্ষা আমাদের করণীয়’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন ।
কলেজের অধ্যক্ষ প্রফেসর ইলিয়াছ বখত চৌধুরী জালালের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাহানারা উইমেন্স কলেজের প্রতিষ্ঠাতা, ব্রিটিশ ব্যবসায়ী ও লন্ডন ট্র্যাডিশনের কর্ণধার মামুনুর রশীদ চৌধুরী, সাবেক উপজেলা চেয়ারম্যান সৈয়দ লিয়াকত হাসান। মুখ্য আলোচক হিসেবে বক্তব্য রাখেন হবিগঞ্জ বৃন্দাবন কলেজের সহযোগী অধ্যাপক মোহাম্মদ খলিলুর রহমান, সিলেট জালালাবাদ টিচার্স ট্রেনিং কলেজের সহযোগী অধ্যাপক মাওলানা ছায়েম আহমেদ চৌধুরী, প্রভাষক এনামুল হক চৌধুরী, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার কাওছার শোকরানা, উপজেলা জামায়াতের আমীর মাওলানা ইদ্রিস আলী।
এমএস
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

