সুনামগঞ্জের শিমুল বাগানে ঈদের আনন্দ উদযাপন করতে বেড়াতে এসে নৌকা ডুবিতে শিশুসহ ৩ জন মারা গেছেন। শনিবার বিকেল ৪টায় তাহিরপুর উপজেলার যাদুকাটা নদীতে এ দুর্ঘটনা ঘটে।
জানা যায়, শনিবার বিকেল ৪টার দিকে যাত্রীবাহী একটি নৌকা লাউড়েরগড় থেকে শিমুল বাগান আসার সময় যাদু কাটা নদীর নৌকাটি ডুবে যায়। এসময় নৌকাটি ডুবে গেলে ৩ জনের প্রানহানি ঘটে।
নিহত দুজনের নাম পাওয়া না গেলেও ঠিকানা জানা গেছে। তাদের একজনের বাড়ি তাহিরপুর উপজেলার বাদাঘাট ইউনিয়নের লাউড়েরগড় এলাকা ও বিশ্বম্ভরপুর উপজেলা সলুকাবাদ ইউনিয়ন মতুরকান্দি গ্রামে। নিহত শিশু সুফিয়ার বাড়ি বিশ্বম্ভরপুর উপজেলার সদর ইউনিয়নের বাঘবের এলাকায় ১ জনের বাড়ি।
স্থানীয় এলাকাবাসী জানান, ঈদ উপলক্ষে শিমুলবাগান বেড়াতে যাওয়ার জন্য রওয়ানা হন রওনা তারা । নৌকাটি যাদুকাটা নদীর মাঝখানে আসার পরেই নৌকাটি ডুবে যায়। এসময় অনেকেই সাঁতার কেটে তীরে আসতে পারলেও তিনজন নৌকা ডুবে মারা যায়। পরে স্থানীয় বাসিন্দা ঘটনাস্থলে তিনজনকে মৃত উদ্ধার করে।
তাহিরপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আমিনুল ইসলাম জানিয়েছেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ যাচ্ছে এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি অবগত করা হয়েছে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

