মৌলভীবাজারের রাজনগরে একটি ভোজ্যতেলবাহী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ধামাইছড়া ব্রিজের রেলিং ভেঙে পানিতে পড়ে গেলে রুম্মান সরকার (৫৩) নামে চালক নিহত হয়েছেন। ওই ঘটনায় হেলপার গুরুতর আহত হয়েছেন। এ দুর্ঘটনা ঘটেছে বুধবার মৌলভীবাজার-সিলেট আঞ্চলিক মহাসড়কের ধামাইছড়া নামক স্থানে।
পুলিশ ও এলাকাবাসীর সূত্রে জানাযায়, নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থেকে আসা ভোজ্যতেল বোজাই সিলেটমুখী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ধামাইছড়া ব্রিজের রেলিং ভেঙে পানিতে পড়ে যায়।
এতে ঘটনাস্থলেই চালক নিহত হন। হেলপার গুরুতর আহত হয়েছেন। খবর পেয়ে পুলিশ ও রাজনগর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আলী হোসেনের নেতৃত্বে স্থানীয়দের সহযোগিতায় নিহত চালককে উদ্ধার করেন এবং গুরুতর আহত হেলপারকে উদ্ধার করে ফেঞ্চুগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে। রাজনগর থানার ওসি এনামুল হক চৌধুরী বলেন, ট্রাকে দুজন ছিলেন চালক ও হেলপার। চালক নিহত হয়েছেন এবং হেলপারকে স্থানীয়রা হাসপাতালে পাঠিয়েছেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
এমএইচ
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

