
রাজনগরে এক দড়িতে চা শ্রমিক দম্পতির আত্মহত্যা
মৌলভীবাজারের রাজনগরে মাথিউড়া চা বাগানে একই দড়িতে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন চা শ্রমিক দম্পতি। রোববার সকালে চা বাগানের ২০ নম্বর সেকশনের মোকাম আকাশী টিলা এলাকা থেকে তাদের লাশ উদ্ধার করেছে পুলিশ। পুলিশ জানায়, উদনা চা বাগানের মঙ্গল বাউরী (৩৫) প্রথম স্ত্রীকে না জানিয়ে এক মাস আগে একই বাগা







