বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মাদারীপুর জেলার আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। শুক্রবার রাতে সংগঠনটির কেন্দ্রীয় আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ ও সদস্যসচিব আরিফ সোহেল এই কমিটির অনুমোদন দেন।
এতে মাদারীপুর সরকারি কলেজের শিক্ষার্থী মো. নেয়ামত উল্লাহকে আহ্বায়ক ও একই কলেজের শিক্ষার্থী মাসুম বিল্লাহকে সদস্যসচিব করা হয়েছে ।
৩১২ সদস্যের কমিটিতে সিনিয়র যুগ্ম আহ্বায়ক করা হয়েছে শিক্ষার্থী আকাশ মাতুব্বরকে ও সিনিয়র যুগ্ম সদস্যসচিব করা শিক্ষার্থী ইকতিয়ার আহম্মেদ সাবিদকে। আর মুখ্য সংগঠক হয়েছেন আহমাদিয়া কামিল মাদরাসার শিক্ষার্থী আব্দুর রহিম।
কমিটিতে ১২ জনকে যুগ্ম আহ্বায়ক, ১২ জনকে যুগ্ম সদস্যসচিব, ২৪ জনকে সংগঠক ও ১২ জনকে সহ-মুখপাত্র করা হয়েছে। বাকিদের কমিটির সদস্য হিসেবে উল্লেখ করা হয়েছে।
আহ্বায়ক মো. নেয়ামত উল্লাহ বলেন, ছয় মাসের জন্য আমাদের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। আগামীতে আমরা কলেজ, উপজেলা, থানা, ইউনিয়ন, ওয়ার্ড পর্যায়ের কমিটি গঠন শুরু হবে। যারা বাদ পড়েছেন তাদের এসব কমিটিতে রাখা হবে। বিগত দিনে যেভাবে অন্যায়-বৈষম্যের বিরুদ্ধে শক্ত হাতে দাঁড়িয়েছিলাম, আগামীতেও এই ধারা অব্যাহত থাকবে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

