সিলেটের দক্ষিণ সুরমার পারাইচক নামক এলাকায় তেলবাহী ট্রেনের বগী লাইনচ্যুত হওয়ায় সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ রয়েছে।
তেলবাহী ট্রেনের বগি লাইনচ্যুত হওয়ায় সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ রয়েছে। প্রায় ছয় ঘণ্টা ধরে উদ্ধারকাজ চললেও স্বাভাবিক হয়নি এখনো ট্রেন চলাচল।
শনিবার রাত সাড়ে ১১টার দিকে সিলেটের দক্ষিণ সুরমার পারাইচক এলাকায় এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট রেলওয়ে স্টেশনের ব্যবস্থাপক নুরুল ইসলাম।
তিনি বলেন, পারাইচক এলাকায় চট্টগ্রাম থেকে ছেড়ে আসা তেলবাহী একটি ট্রেনের ওয়াগনটি লাইনচ্যুত হয়। এতে সিলেট থেকে ঢাকার উদ্দেশ্যে উপবন ট্রেনটি যাত্রা করতে পারেনি। একই সঙ্গে ঢাকা থেকে ছেড়ে আসা কালনী এক্সপ্রেস ট্রেনটিও সিলেটে আসতে পারেনি।
রেল কর্মকর্তা নুরুল ইসলাম বলেন, রিলিফ ট্রেনের মাধ্যমে উদ্ধারকাজ চলছে। সকাল ৯টার মধ্যে লাইনটি চালু করা সম্ভব হবে বলে আশা করা হচ্ছে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

