সুনামগঞ্জের দিরাই উপজেলা যুবলীগের সভাপতি রঞ্জন কুমার রায়কে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার দুপুরে পৌরসভার থানার সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়।
দিরাই থানার ওসি আব্দুর রাজ্জাক বলেন, গত ৪ আগস্ট আন্দোলনে হামলার ঘটনায় রঞ্জনের বিরুদ্ধে সুনামগঞ্জে সদর থানায় মামলা করেন গুলিবিদ্ধ জহুরের ভাই হাফিজ আহমেদ। ওই মামলায় তাকে গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়েছে।
বিজ্ঞাপন
এছাড়া এ মামলায় সাবেক পরিকল্পনামন্ত্রী এমএ মান্নানসহ ৯৯ জনকে আসামি করা হয়েছে। তাদেরও গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

