সিলেট-৬ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী বলেছেন- বর্তমান সরকারের একটাই লক্ষ্য, দেশ ও দেশের মানুষের উন্নয়ন করা।সিন্ডিকেট ভেঙে নিত্যপণ্যের মূল্য স্থিতিশীল রাখা। সরকারের প্রথম মাসেই এসব ক্ষেত্রে অভূতপূর্ব সাফল্য এসেছে।দেশবাসীর মাঝে ‘স্বস্তি’ বিরাজ করছে ।
বুধবার (২৫ মার্চ) বিকালে গোলাপগঞ্জ উপজেলার লক্ষীপাশা ইউনিয়নের ঘোষগাঁওয়ে সামাজিক সংগঠন ‘আল-বারযাখ কাফেলা’ আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন,দেশের এমন অগ্রযাত্রায় ‘আল-বারযাখ কাফেলা’র মতো বিভিন্ন সামাজিক সংগঠনও উল্লেখযোগ্য ভূমিকা রাখছে।
‘আল-বারযাখ কাফেলা’র সভাপতি রশিদ আহমদের সভাপতিত্বে ও লক্ষীপাশা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল খালিকের পরিচালনায় অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন-লক্ষীপাশা ইউপি চেয়ারম্যান মাহতাব উদ্দিন জেবুল, গোলাপগঞ্জ পৌর বিএনপির সভাপতি মশিকুর রহমান মহি, ওয়ার্ড সদস্য আব্দুল করিম মানিক, কানাডা প্রবাসী এমরান আহমদ, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক রেদওয়ান আহমদ এবং সিলেট মেট্রোপলিটন ইউনিভার্সিটির সহকারী অধ্যাপক গোলাম রব্বানী প্রমুখ।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

