সিলেট মহানগরে ব্যাপক ধরপাকড়, আটক ১১৮

সিলেট ব্যুরো

সিলেট মহানগরে ব্যাপক ধরপাকড়, আটক ১১৮

প্রধামন্ত্রী তারেক রহমানের সিলেট সফরকে কেন্দ্র করে মেট্টোপলিটন এলাকায় ব্যাপক ধরপাকড় শুরু করেছে পুলিশ।

বিজ্ঞাপন

গত তিন দিনে মাদক ব্যবসায়ীসহ বিভিন্ন অভিযোগে ১১৮ জনকে আটক করা হয়েছে।

বৃহস্পতিবার নিজেদের ফেসবুক পেইজে এসব তথ্য জানিয়েছে মহানগর পুলিশের মিডিয়া সেল।

পুলিশ সূত্র জানায়, আটকৃতদের মধ্যে নিয়মিত মামলা, ওয়ারেন্টভুক্ত আসামি, মাদকদ্রব্য মামলা, ছিনতাইকারী রয়েছে।

মঙ্গলবার রাত ১২টা থেকে বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত নগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বিভিন্ন থানা পুলিশ ও গোয়েন্দা বিভাগ ১১৮ জনকে আটক করে।

আটককৃতদের আদালতে সোপর্দ করার বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (মিডিয়া) মো. মনজুরুল আলম।

এমই

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন