সুনামগঞ্জে ত্রাণ ও কৃষি কার্ড বিতরণে অনিয়ম, প্রতিবাদে মানববন্ধন

জেলা প্রতিনিধি, সুনামগঞ্জ

সুনামগঞ্জে ত্রাণ ও কৃষি কার্ড বিতরণে অনিয়ম, প্রতিবাদে মানববন্ধন

‎সুনামগঞ্জ সদর উপজেলার কুরবাননগর ইউনিয়ন পরিষদে ত্রাণ ও কৃষি কার্ড বিতরণে অনীয়মের অভিযোগে মানববন্ধন করেছেন স্থানীয়রা। ‎বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টায় ‘সচেতন কুরবাননগর ইউনিয়নবাসী’র ব্যানারে ইউনিয়ন পরিষদ কার্যালয়ের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

বিজ্ঞাপন

‎​মানববন্ধনে বক্তারা বলেন, প্রকৃত ক্ষতিগ্রস্ত কৃষকদের বঞ্চিত করে ত্রাণ ও কৃষি কার্ড বিতরণে ব্যাপক অনিয়ম চলছে। এছাড়া ইউনিয়ন পরিষদ থেকে বিভিন্ন নাগরিক সেবা নিতে গিয়ে সাধারণ মানুষ নানাভাবে হয়রানির শিকার হচ্ছেন। এসব অনিয়মের বিরুদ্ধে অবিলম্বে প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের দাবি জানান তারা।

‎​মানববন্ধনে উপস্থিত ছিলেন এম এ বারি সিদ্দিকী, মাও. মাসুক, শাহিনুর রহমান শাহিন, কবি মাজহারুল ইসলাম, ওবায়দুল হক, সুহেল আহমদ, নূর আলম, পরান, মামুন, শফিকুল ইসলাম ও সালমানসহ শতাধিক স্থানীয় সচেতন নাগরিকবৃন্দ।

‎​প্রতিবাদ সমাবেশ শেষে বিতর্কিত তালিকা বাতিল করে প্রকৃত কৃষকদের অন্তর্ভুক্তি, ত্রাণ বিতরণে ওজনে কম দেওয়ার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে দ্রুত আইনি ব্যবস্থাসহ ১০ দফা দাবি তুলে ধরেন বক্তারা।

জেডএম

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন