মৌলভীবাজারে অতিরিক্ত দামে পণ্য বিক্রি করায় জরিমানা

মৌলভীবাজারে অতিরিক্ত দামে পণ্য বিক্রি করায় জরিমানা

মৌলভীবাজারে অতিরিক্ত দামে পণ্য বিক্রি করায় বিভিন্ন প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার দিনব্যাপী পৌর শহরের শমসেরনগর রোডে বিভিন্ন দোকানে অভিযান পরিচালনা করা হয়।

বিজ্ঞাপন

এ সময় কৃষি বিপণন আইন- ২০১৮ এর ১৯ (১) (ঙ) (চ) ধারায় চারটি প্রতিষ্ঠানে ১১ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। অভিযান পরিচালনা করেন মৌলভীবাজার জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্টেট শারমিন সুলতানা, জেলা কৃষি বিপণন কর্মকর্তা মারুফ আহমদ চৌধুরী, কনজুমার এসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) মৌলভীবাজারের সাধারণ সম্পাদক হোসাইন আহমদ প্রমুখ।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন