সিলেটে পুলিশ-জনতা মতবিনিময়

সুন্দর দেশ গড়তে পুলিশ-জনতা সুসম্পর্ক গড়ে তুলতে হবে

সুন্দর দেশ গড়তে পুলিশ-জনতা সুসম্পর্ক গড়ে তুলতে হবে

ডিআইজি এসপিবিএন (ভারপ্রাপ্ত অতিরিক্ত আইজি এপিবিএন) মো. আলী হোসেন ফকির বলেছেন, সুন্দর সমাজ ও দেশ গড়তে পুলিশ-জনতা সুসম্পর্ক গড়ে তুলতে হবে।

রোববার দুপুরে ৭ আর্মড পুলিশ ব্যাটালিয়ন সিলেট প্রাঙ্গণে আয়োজিত পুলিশ-জনতা বিষয়ক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

বিজ্ঞাপন

তিনি বলেন, ন্যায় বিচার, সুশাসন প্রতিষ্ঠার লক্ষে আইনের যথাযথ প্রয়োগ নিশ্চিত করতে হবে। এতে অপরাধের সংখ্যা কমে যাওয়ার পাশাপাশি সুশৃঙ্খল সমাজ ব্যবস্থা গড়ে উঠে। দীর্ঘ দিনের শাসন, শোষণ ও বঞ্চনাকে ভুলে গিয়ে আগামীর সমৃদ্ধ বাংলাদেশ গঠনে পুলিশের পাশাপাশি সমাজের সকলকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে হবে।

৭ আর্মড পুলিশ ব্যাটালিয়ন সিলেট-এর অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) এ আর এম আলিফের সভাপতিত্বে মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন- সিলেট রেঞ্জের ডিআইজি মো. মুশফেকুর রহমান, সিলেট মেট্টোপলিটন পুলিশ কমিশনার মো. রেজাউল করিম, এডিশনার ডিআইজি গিয়াস উদ্দিন।

সভায় আরও বক্তব্য রাখেন- দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান, লালাবাজার ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান পীর ফয়জুল হক ইকবাল, তেতলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ওলিউর রহমান, লালাবাজার হাইস্কুল এন্ড কলেজের সহকারী প্রধান শিক্ষক মাওলানা আব্দুল মালিক, দি নিউনেশনের সিলেট ব্যুরো প্রধান এস এ শফি, লালাবাজার ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান নজরুল ইসলাম মনির, যুক্তরাজ্য প্রবাসী গোলাম ফারুক ও দক্ষিণ সুরমা থানা পশ্চিম শিবির সভাপতি ময়নুল ইসলাম।

সভা শেষে প্রধান অতিথি ৭ এপিবিএন প্রাঙ্গণে বৃক্ষরোপণ করেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন