নিষিদ্ধ ঘোষিত পিরানহা মাছের বিশাল মজুতে এক বছরের কারাদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার (৩০) জুন সকাল সাড়ে ১১টায় মৌলভীবাজার সদর উপজেলার পশ্চিম বাজার মৎস্য আড়তে গোপন সংবাদের ভিত্তিতে মোবাইল কোর্টের অভিযান পরিচালিত হয়।
এতে নেতৃত্ব দেন সদর উপজেলা নির্বাহী অফিসার মো. তাজ উদ্দিন। তিনি জানান, উপজেলা মৎস্য অফিসের সহযোগিতায় পরিচালিত অভিযানকালে ‘অপূর্ব মৎস্য অড়তে’ সরকার কর্তৃক নিষিদ্ধ ঘোষিত পিরানহা মাছের বিশাল মজুত পাওয়া যায়।
ঘটনাস্থল থেকে আসামী মো. টিটু মিয়া (৫২) কে হাতেনাতে গ্রেফতারপূর্বক দোষ স্বীকারোক্তির পর মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন, ১৯৫০ এর ধারা ৩ লংঘনের অপরাধে ০১ (এক) বছরের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। জব্দকৃত প্রায় ২৫৮ কেজি মাছ বিধি মোতাবেক বিলিবন্দেজের কাজ প্রক্রিয়াধীন।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

