অস্ত্র-মাদকসহ যৌথবাহিনীর হাতে আটকের পর যুবদল নেতা বহিষ্কার

অস্ত্র-মাদকসহ যৌথবাহিনীর হাতে আটকের পর যুবদল নেতা বহিষ্কার

সিলেটে গত ৫ ফেব্রুয়ারি যৌথবাহিনীর হাতে অস্ত্র ও মাদকসহ আটক হওয়া জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক ইমাদ উদ্দিন আহমদ চৌধুরীকে অবশেষে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

রোববার বিকেলে যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূইয়া স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞাপন

দলটির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন এই সিদ্ধান্ত কার্যকর করেছেন বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

উল্লেখ্য, গত ৫ ফেব্রুয়ারি নগরীর বনকলাপাড়া এলাকার নূরানী ৫২ নম্বর বাসায় সেনাবাহিনী ও পুলিশ যৌথ অভিযান চালিয়ে অস্ত্র ও মাদকসহ ইমাদ উদ্দিনকে আটক করে। এসময় ইমাদের আরও ৩ সহযোগীকেও আটক করা হয়।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন