মৌলভীবাজারের শ্রীমঙ্গল প্রেসক্লাবের অন্তর্বর্তীকালীন কমিটি গঠন করা হয়েছে। রোববার রাত ৮টার দিকে জরুরি সভায় আগামী নির্বাচন পরিচালনা পর্যন্ত সাত সদস্যের এ কমিটি গঠন করা হয়।
কমিটির আহ্বায়ক সৈয়দ আবু জাফর সালাউদ্দিন (যুগান্তর), সদস্যসচিব রুবেল আহমেদ (দিনকাল), যুগ্ম আহ্বায়ক আবুজার রহমান বাবলা (আমাদের সময়), যুগ্ম সদস্যসচিব এহসান বিন মুজাহির (খোলা কাগজ) মনোনীত হয়েছেন।
কমিটির সদস্যরা হলেন আব্দুর রব (সংগ্রাম), শামসুল ইসলাম শামিম (সময়ের আলো), নূর মোহাম্মদ সাগর (করতোয়া)।
প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির ১ নম্বর সদস্য শাকির আহমেদের সভাপতিত্বে জরুরি সভায় বক্তব্য দেন প্রেসক্লাবের সিনিয়র সদস্য ইসমাইল মাহমুদ, সৈয়দ ছায়েদ আহমেদ, সৈয়দ আমিরুজ্জামান, এম এ রকিব, সাইফুল ইসলাম, এম মুসলিম চৌধুরী, মামুন আহমেদ, বিশ্বজিৎ ভট্টাচার্য বাপন, শাহাব উদ্দিন আহমেদ, কাজী গোলাম কিবরিয়া, মিজানুর রহমান আলম, শাহাবুদ্দিন আহমেদ, সুলতান মাহমুদ ও সনেট দেব চৌধুরী।
জেডএম
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

