কুলাউড়ায় ইছালে সওয়াব

কুলাউড়ায় ইছালে সওয়াব

মৌলভীবাজারের কুলাউড়ার ছকাপনে হযরত শাহ শরফ উদ্দিনের (রহ.) বংশধর মরহুম হাজী সিরাজ উদ্দীন আহমেদের ৪১তম ইছালে সওয়াব উপলক্ষে ওয়াজ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার রাতে ছকাপন এলাকার বড়দল গ্রামের ঐতিহ্যবাহী আহমদ ভিলা পরিবারের সদস্য ও হাজী সিরাজ উদ্দীন আহমদিয়া দাখিল মাদরাসা পরিচালনা কমিটি আয়োজনে ওয়াজ মাহফিলে প্রধান অতিথি হিসেবে বয়ান পেশ করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের সহযোগী অধ্যাপক আহমদ হাসান চৌধুরী শাহান ফুলতলী।

বিজ্ঞাপন
kulaira-1

প্রধান বক্তা হিসেবে ছিলেন শিহাব উদ্দিন অলিপুরী; বিশেষ বক্তা  ছিলেন কুলাউড়ার সাবেক উপজেলা চেয়ারম্যান ফজলুল হক খান শাহেদ, মুফতি আহসান উদ্দিন প্রমুখ।

মাহফিলে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠাতা সদস্য হাজী সিরাজ উদ্দীন আহমদ দাখিল মাদরাসা ও যুক্তরাষ্ট্র প্রবাসী আব্দুল জলিল, জুবায়ের আহমেদসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা। মাহফিলে সভাপতিত্ব করেন আব্দুল মালিক। এ উপলক্ষে আহমদ ভিলা পরিবারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন মৌলভীবাজার-২ কুলাউড়া আসনের  সংসদ সদস্য শওকতুল ইসলাম শকু।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন