দিরাইয়ে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ১৩ পরিবারকে সহায়তা

দিরাইয়ে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ১৩ পরিবারকে সহায়তা

সুনামগঞ্জের দিরাই উপজেলায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ১৩ পরিবারকে সহায়তা প্রদান করেছেন উপজেলা প্রশাসন।

বিজ্ঞাপন

বুধবার উপজেলা খাদ্য গুদাম প্রাঙ্গণে তাদের মাঝে এ সহায়তার চাল বিতরণ করা হয়।

স্থানীয় সংসদ সদস্যের বরাদ্দ থেকে ক্ষতিগ্রস্ত প্রতিটি পরিবারকে ৫০ কেজি করে চাল বিতরণ করা হয়। এ ছাড়া উপজেলা প্রশাসনের পক্ষ থেকে প্রতিটি পরিবারকে ১০ হাজার টাকার চেক, শুকনো খাবার, শাড়ি ও কম্বল দেওয়া হয়। পাশাপাশি বেসরকারি সংস্থা ব্র্যাকের পক্ষ থেকে ১৩টি পরিবারকে নগদ আট হাজার টাকা করে সহায়তা প্রদান করা হয়।

সহায়তা বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সঞ্জীব সরকার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মির্জা মো. আবু সাইদ, ভারপ্রাপ্ত খাদ্য পরিদর্শক সুশীতল সরকার।

এ সময় আরো উপস্থিত ছিলেন দিরাই উপজেলা বিএনপির আহ্বায়ক আমির হোসেন, জেলা বিএনপির সদস্য আব্দুর রশিদ চৌধুরী, যুগ্ম আহ্বায়ক হুমায়ুন কবির তালুকদার, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আবু সাইদ চৌধুরী, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক ফারুক সরদার, সাবেক সাংগঠনিক সম্পাদক গোলাপ মিয়া, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ছাব্বির মিয়া, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি শাহ আলম, সাধারণ সম্পাদক জুনায়েদ মিয়া, জেলা ক্রীড়া দলের সদস্য আলেক উদ্দিনসহ স্থানীয় নেতৃবৃন্দ।

উল্লেখ্য, সোমবার (২ নভেম্বর) রাত সাড়ে আটটার দিকে উপজেলার জারলিয়া গ্রামে ওই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

এমই

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন