মৌলভীবাজারের বড়লেখার বিওসি কেছরিগুল সীমান্ত এলাকা থেকে অবৈধ অনুপ্রবেশের দায়ে এক ভারতীয় নাগরিককে আটক করেছে ৫২ বিজিবি।
৫২ বিজিবি জানায়, বুধবার আনুমানিক বেলা আড়াইটায় বিয়ানীবাজার ব্যাটালিয়ন ৫২ বিজিবি-এর অধীন বিওসিটিলা বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় সীমান্ত পিলার হতে আনুমানিক ৩ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে মাধবকুণ্ড নামক স্থান হতে মো. আলী হুসেন (৩২), পিতা- সাব উদ্দিন, গ্রাম- দক্ষিণ কেউটিগ্রাম, ডাকঘর- আসলকান্দী, থানা-পাথারকান্দী এবং জেলা-করিমগঞ্জ, ভারতকে আটক করা হয়।
বিজিবি জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তির পরিচয় যাচাই করে তাকে ভারতীয় নাগরিক বলে প্রতীয়মান হয়।
এছাড়া আটক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ এবং তার ব্যবহৃত মোবাইল ফোন তল্লাশি করে তার সঙ্গে থাকা যেসব তথ্য ও নথিপত্র পাওয়া গিয়েছে। ভারতীয় নির্বাচন কমিশন কর্তৃক প্রদত্ত পরিচয়পত্র (Voter ID Card), ভারতীয় ট্যাক্স পেমেন্ট কার্ড (PAN Card) ও ভারতীয় আধার কার্ড (Aadhaar Card)।
৫২ বিজিবির অধিনায়ক আতাউর রহমান সুজন জানান, তিনি অবৈধভাবে ভারত হতে সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে প্রবেশ করেছে। জিজ্ঞাসাবাদে তিনি মোবাইল ফোনের ডিসপ্লে-সংক্রান্ত ব্যবসায়িক কার্যক্রম পরিচালনার উদ্দেশ্যে বাংলাদেশে অনুপ্রবেশ করার কথা স্বীকার করেন। এ বিষয়ে অধিকতর যাচাই-বাছাই, গোয়েন্দা অনুসন্ধান কার্যক্রম এবং পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
এমএইচ
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

