শ্রীমঙ্গলে বছরে ১ লাখ বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন

শ্রীমঙ্গলে বছরে ১ লাখ বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন
ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় মাঠে কর্মসূচি উদ্বোধন করেন মুজিবুর রহমান চৌধুরী এমপি।

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় বছরে এক লাখ বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করা হয়েছে। শনিবার সকালে শ্রীমঙ্গল ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় মাঠে কর্মসূচি উদ্বোধন করেন মুজিবুর রহমান চৌধুরী এমপি।

বিজ্ঞাপন

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জিয়াউর রহমান, পৌরসভার নির্বাহী প্রকৌশলী মো. জহিরুল ইসলাম, ওসি আব্দুল্লাহ আল মামুন, উপজেলা বিএনপির আহ্বায়ক নূরে আলম সিদ্দিকী, সদস্য ইয়াকুব আলী, উপজেলা যুবদলের আহ্বায়ক মহিউদ্দিন ঝাড়ুসহ প্রশাসন, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতাকর্মীরা।

প্রধান অতিথির বক্তব্যে মুজিবুর রহমান চৌধুরী বলেন, প্রধানমন্ত্রীর ঘোষিত পাঁচ বছরে ২৫ কোটি গাছের চারা রোপণ কর্মসূচির অংশ হিসেবে উপজেলায় আগামী এক বছরের মধ্যে এক লাখ গাছের চারা রোপণ করা হবে। উপজেলা প্রশাসন, জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতাদের সমন্বয়ে এ কর্মসূচি বাস্তবায়ন করা হবে।

তিনি জানান, উপজেলার ৯টি ইউনিয়নে পর্যায়ক্রমে ১০ হাজার করে গাছের চারা রোপণ করা হবে। পাশাপাশি ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে কর্মসূচি সম্প্রসারণ এবং সাধারণ মানুষের মধ্যে বিনামূল্যে গাছের চারা বিতরণ করা হবে। একই ধরনের কর্মসূচি কমলগঞ্জ উপজেলাতেও বাস্তবায়ন করা হবে।

কর্মসূচি সফল করতে শ্রীমঙ্গলবাসীর সার্বিক সহযোগিতা কামনা করে সবাইকে বেশি বেশি গাছ লাগানোর আহ্বান জানান তিনি।

জেডএম

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন