‘ঘর থেকে শুরু করি, দুর্যোগ সহনশীল দেশ গড়ি’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে।
মঙ্গলবার সকাল ১১টায় উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর আয়োজনে দিবসটি উপলক্ষে শোভাযাত্রা, আলোচনা সভা এবং ভূমিকম্প ও অগ্নিকাণ্ডবিষয়ক সচেতনতামূলক মহড়া অনুষ্ঠিত হয়।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্লাবন পালের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জিয়াউর রহমান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মিনহাজুল ইসলাম, শ্রীমঙ্গল থানার ওসি মো. আব্দুর রাজ্জাক, উপজেলা বিএনপির আহ্বায়ক নুরুল আলম সিদ্দিকী, পৌর বিএনপির আহ্বায়ক শামীম আহমেদ, উপজেলা প্রকৌশলী মো. রাকিব, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা অসীম কুমার কর, শ্রীমঙ্গল প্রেসক্লাবের সদস্যসচিব রুবেল আহমেদ, ম্যাক বাংলাদেশের নির্বাহী পরিচালক এস এ হামিদ এবং ফায়ার সার্ভিসের ইন্সপেক্টর মো. সোলায়মান আহমেদসহ বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের প্রতিনিধিরা।
অনুষ্ঠানে দুর্যোগকালীন প্রস্তুতি, জনসচেতনতা বৃদ্ধি এবং ভূমিকম্প ও অগ্নিকাণ্ডের মতো জরুরি পরিস্থিতিতে করণীয় সম্পর্কে স্থানীয়দের বাস্তবসম্মত ধারণা দিতে একটি সচেতনতামূলক মহড়া প্রদর্শন করা হয়।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

