দ্বিতীয় স্ত্রীকে হত্যা করে স্বামীর আত্মসমর্পণ

জেলা প্রতিনিধি, মৌলভীবাজার

দ্বিতীয় স্ত্রীকে হত্যা করে স্বামীর আত্মসমর্পণ

মৌলভীবাজারের কমলগঞ্জে অন্যের সাথে পরক্রিয়া সম্পর্কের সন্দেহে গলায় ওড়না পেঁচিয়ে দ্বিতীয় স্ত্রীকে হত্যা করে স্বামী নিজেই থানায় গিয়ে আত্মসমপর্ণ করেছেন। এমন ঘটেছে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার আলেপুর গ্রামে রোববার সকাল ১০টার দিকে।

বিজ্ঞাপন

পুলিশ ও স্থানীয়রা জানান, কমলগঞ্জ সদর ইউনিয়নের দক্ষিণ বালিগাঁও গ্রামের আজাদ বক্স (৬০) প্রথম স্ত্রীকে নিয়ে নিজ বাড়িতে বসবাস করতেন। গত ২০২৩ সালের দিকে পাশের আলেপুর গ্রামের মনোয়ারা বেগমের (৩০) সাথে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েন। পরে তাকে বিয়ে করেন। এরপর থেকে দ্বিতীয় স্ত্রী আলেপুর গ্রামে বাবা বাড়িতে থাকতেন। সম্প্রতি দ্বিতীয় স্ত্রী মনোয়ারা বেগম অন্য ছেলের সাথে পরকীয়া জড়িত এমন সন্দেহে আজাদ ক্ষুব্ধ হয়ে ওঠেন।

রোববার সকালে আলেপুর গ্রামে শ্বশুর বাড়িতে গিয়ে দ্বিতীয় স্ত্রীর সাথে এসব বিষয় নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে তিনি ঘরের মধ্যে ওড়না দিয়ে গলা পেঁচিয়ে মনোয়ারা বেগমকে হত্যা করেন। পরে তিনি নিজে কমলগঞ্জ থানায় হাজির হয়ে আত্মসমর্পণ করেন।

এ ব্যাপারে কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ ইফতেখার হোসেন জানান, আজাদ বক্স থানায় এসে হত্যার কথা জানালে তাকে গ্রেফতার করা হয়। নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এমএস

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিষয়: