গোসল করতে নেমে নিখোঁজ, আধাঘণ্টা পর মিলল লাশ

উপজেলা প্রতিনিধি, শ্রীমঙ্গল (মৌলভীবাজার)

গোসল করতে নেমে নিখোঁজ, আধাঘণ্টা পর মিলল লাশ

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় গোসল করতে নেমে রুদ্র তাঁতি (১৪) নামে এক শিশু নিহত হয়েছে। মঙ্গলবার বিকেলে উপজেলার খেজুরিছড়া চা বাগান এলাকার লাংলিয়া ছড়ায় এ ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

রুদ্র খেজুরিছড়া চা বাগানের বাসিন্দা ও চা বাগানের গাড়িচালক কমল তাঁতির ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার দুপুরে কয়েকজন বন্ধুর সঙ্গে রাজঘাট নার্সারি-সংলগ্ন লাংলিয়া ছড়ায় গোসল করতে যায় রুদ্র। একপর্যায়ে তার সঙ্গে থাকা অন্য শিশুরা গোসল শেষে ছড়া থেকে উঠে এলেও রুদ্রকে দেখতে পায়নি। পরে বিষয়টি স্থানীয়দের জানানো হলে এলাকাবাসী ছড়া ও আশপাশের এলাকায় খোঁজাখুঁজি শুরু করেন।

আধাঘণ্টা পর ছড়া থেকে রুদ্রের লাশ উদ্ধার করা হয়। পরে তাকে স্থানীয় চা বাগান হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

শ্রীমঙ্গল ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা সোলায়মান আকঞ্জী বলেন, শিশুটি নিখোঁজ হওয়ার খবর পেয়ে আমাদের একটি উদ্ধারকারী দল ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়েছিল। তার আগেই এলাকাবাসী লাশ উদ্ধার করেছেন।

এমই

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন