সুনামগঞ্জের শান্তিগঞ্জে গরু ধান খাওয়া নিয়ে দুই গ্রামবাসীর সংঘর্ষে ৪০ জন আহত হয়েছেন।
রোববার সকালে উপজেলার জয়কলস ইউনিয়নের আস্তমা ও কামরুপদলং গ্রামের মধ্যে দুই ঘণ্টাব্যাপী এ সংঘর্ষ হয়।
স্থানীয়রা জানায়, শনিবার বিকেলে কামরুপদলং গ্রামের কৃষক সুরুজ মিয়ার জমির ধান খায় আস্তমা গ্রামের কৃষক বজলু মিয়ার গরু। এ নিয়ে দুই কৃষকের মাঝে বাকবিতণ্ডা ও মারামারি হয়। এরই জেরে আজ সকালে সংঘর্ষে জড়িয়ে পড়ে দুই গ্রামবাসী। সংঘর্ষে গুরুতর আহত আক্তার হোসেন ও দুলাল মিয়াকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিরা জেলা সদর হাসপাতালে রয়েছেন।
শান্তিগঞ্জ থানার ওসি আকরাম আলী বলেন, ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এ ঘটনায় অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

