শালিসে ভিডিও নিয়ে দুই পক্ষের সংঘর্ষে আহত শতাধিক

উপজেলা প্রতিনিধি, মাধবপুর (হবিগঞ্জ)

শালিসে ভিডিও নিয়ে দুই পক্ষের সংঘর্ষে আহত শতাধিক

হবিগঞ্জের মাধবপুরে খড়কি গ্রামে শালিসে ভিডিও ধারণকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে শতাধিক আহত হয়েছেন।

বিজ্ঞাপন

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার জগদিশপুর ইউনিয়নের খড়কি গ্রামের কারী কালা মিয়ার ছেলে আহম্মদের একটি ফার্নিচার দোকান থেকে ঈদের আগে মুর্শেদ কামালের ছেলে তোফাজ্জল (৩৫) কিছু টাকা নিয়ে যান। পরে ওই টাকা লেনদেনকে কেন্দ্র করে উভয়ের মধ্যে বিরোধ হয়। ওই বিরোধ মীমাংসার লক্ষ্যে মঙ্গলবার সন্ধ্যায় খড়কী গ্রামে শালিস বসে। শালিসে ভিডিও একপক্ষ ধারন করলে আরেকপক্ষ বাধা দেয়। এ নিয়ে তর্কতর্কি থেকে শুরু করে সংঘর্ষে অর্ধশতাধিক আহত হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে রাত ১০টার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বুধবার সকাল সাড়ে ৯টার দিকে আবারো দুইপক্ষের সংঘর্ষ হয়। পরে পুলিশ ১১ রাউন্ড টিয়ারসেল নিক্ষেপ করে বেলা ৩টার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় ৪ জনকে আটক করা হয়েছে। আহত হয়েছেন নারী-পুরুষ, শিশুসহ ৬০ জন।

মাধবপুর থানার ওসি সোহেল রানা বলেন, টাকা-পয়সা সংক্রান্ত পূর্ব বিরোধের জেরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থাগ্রহণের প্রক্রিয়া চলছে।

জেডএম

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...