বাহুবলে বাসচাপায় মোটরসাইকেল আরোহী নিহত

উপজেলা প্রতিনিধি, বাহুবল (হবিগঞ্জ)

বাহুবলে বাসচাপায় মোটরসাইকেল আরোহী নিহত
নিহত আজহারুল ইসলাম স্বপন। ছবি: আমার দেশ

হবিগঞ্জের বাহুবলে বাসচাপায় এক মোটরসাইকেল আরোহী নিহত এবং অপরজন গুরুতর আহত হয়েছেন।

বুধবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার মিরপুর-শ্রীমঙ্গল সড়কের কামাইছড়ার অদূরে এ দুর্ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

‎কামাইছড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই অভিজিৎ জানান, ঘটনার সময় হবিগঞ্জ থেকে একটি যাত্রীবাহী বাস শ্রীমঙ্গলে যাচ্ছিল। বাসটি কামাইছড়ার অদূরে চা-বাগানের কাছে পৌঁছামাত্র অপর দিক থেকে আসা একটি মোটরসাইকেল ধাক্কা লেগে দুমড়ে-মুচড়ে যায়। এতে মোটরসাইকেলের দুই আরোহী গুরুতর আহত হন।

তিনি জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছার আগেই লোকজন তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়, ‎যার কারণে তাৎক্ষণিক তাদের নাম-পরিচয় পুলিশ জানাতে পারেনি।

‎সাতগাঁও হাইওয়ে থানার ওসি মামুনুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, দুর্ঘটনাকবলিত বাস ও মোটরসাইকেল পুলিশের হেফাজতে রয়েছে।

‎হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতাল সূত্রে জানা গেছে, সেখানে নেওয়ার পর গুরুতর আহত মাধবপুর উপজেলার শাহজিবাজার এলাকার আজহারুল ইসলাম স্বপন (২৩) নামের এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। নিহত স্বপনের পিতা রফিকুল ইসলাম শাহজিবাজার বিদ্যুৎ কেন্দ্রে কর্মরত বলে অপর একটি সূত্রে জানা গেছে।

‎এমএইচ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন