সুনামগঞ্জে মাদক সেবন করে বিশৃঙ্খলার অভিযোগে কৃষক দলের দুই নেতা আটক

সুনামগঞ্জে মাদক সেবন করে বিশৃঙ্খলার অভিযোগে কৃষক দলের দুই নেতা আটক

সুনামগঞ্জের তাহিরপুরে মাদক সেবন করে মাতলামি ও জনশৃঙ্খলা বিঘ্নিত করার অভিযোগে উপজেলা কৃষক দলের দুই নেতাকে আটক করেছে পুলিশ। আটককৃতরা হলেন—তাহিরপুর উপজেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক শাহজাহান কবির এবং উপজেলা কৃষক দলের নেতা আকবর আলী।

বিজ্ঞাপন

গতকাল শনিবার রাতে তাহিরপুর বাজারের নৌকাঘাট এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, মদ্যপ অবস্থায় ওই দুই ব্যক্তি তাহিরপুর বাজারে মাতলামি ও অসংলগ্ন আচরণ করছিলেন। এতে বাজারে চলাচলকারী সাধারণ মানুষ বিব্রতকর পরিস্থিতির মুখে পড়েন এবং বাজারের স্বাভাবিক পরিবেশ বিঘ্নিত হয়। তাদের এমন আচরণে অতিষ্ঠ হয়ে স্থানীয় লোকজন পুলিশকে খবর দেন। পরে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাদের আটক করে।

স্থানীয়দের অভিযোগ, ওই দুই ব্যক্তি প্রায়ই মাদক সেবন করে বাজারে এসে এ ধরনের বিশৃঙ্খল আচরণ করেন, যা সাধারণ মানুষের মনে তীব্র ক্ষোভের সৃষ্টি করেছে।

আটকের সত্যতা নিশ্চিত করে তাহিরপুর থানার ওসি ফারুক আহমেদ জানান, মাদক সেবন করে জনসমক্ষে বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে দুজনকে আটক করা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন