হাসিনার উসকানিমূলক বক্তব্যের প্রতিবাদে সিলেটে বিক্ষোভ মিছিল

হাসিনার উসকানিমূলক বক্তব্যের প্রতিবাদে সিলেটে বিক্ষোভ মিছিল

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার উসকানিমূলক বক্তব্যের প্রতিবাদে ও গণহত্যার সাথে জড়িতদের বিচারের দাবিতে সিলেটে বিক্ষোভ মিছিল করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।

শুক্রবার সন্ধ্যায় সিলেট নগরীর বিজয় চত্ত্বর (চৌহাট্টা পয়েন্ট) থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে টি-নগরীর প্রধান সড়ক প্রদক্ষিন করে আবার বিজয় চত্তরে গিয়ে শেষ হয়।

বিজ্ঞাপন

বিক্ষোভ মিছিলে অংশ নেন সিলেট জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ও শিক্ষার্থীরা ।

এসময় সিলেট জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মূখপাত্র মালেকা খাতুন সারা বলেন, পতিত ফ্যাসিবাদী খুনি হাসিনার সাইকোপ্যাথিক বক্তব্য ও আওয়ামী গণহত্যাকারীদের অব্যহত হুমকি জনগণের মুক্তি সংগ্রামের নায়ক চব্বিশের সকল শহীদদের আত্মত্যাগকে অবমাননা করেছে। তাই অবিলাম্বে হাসিনাকে দেশে এনে এবং আওয়ামী গণহত্যাকারীদের বিচার করতে হবে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন