শাল্লায় ম্যাগনেটিক পিলার উদ্ধার

শাল্লায় ম্যাগনেটিক পিলার উদ্ধার

সুনামগঞ্জের শাল্লা উপজেলায় রহস্যময় একটি ম্যাগনেটিক পিলার উদ্ধার করে পুলিশের কাছে দিয়েছেন স্থানীয়রা। শনিবার রাত ১১টার দিকে পিলারটি উদ্ধার করে স্থানীয় হেকিম মিয়ার বাসায় রাখা হয়।

বিজ্ঞাপন

পিলারটিতে খোদাই করা ১৮১৮ ইস্ট ইন্ডিয়া কোম্পানি লেখা রয়েছে। এটি ব্রিটিশ আমলের সীমানা পিলার হতে পারে বলে জানান শাল্লা থানা পুলিশ ও স্থানীয় বাসিন্দারা।

শাল্লা থানার পুলিশ জানায়, ১নম্বর আটগাঁও ইউনিয়নের জনৈক রুপ মিয়া ওরফে রুক্কিয়ার (৫০) বাড়ি থেকে স্থানীয়রা পিলারটি উদ্ধার করে পুলিশে খবর দেয়। পিলারটি জব্দ করে থানায় নিয়ে আসেন।

তবে ম্যাগনেটিক এই পিলারটি নিয়ে স্থানীয়দের মধ্যে ব্যাপক কৌতুহল দেখা গেছে। কেউ বলছেন ম্যাগনেট চুম্বক, কেউ বলছেন ব্রিটিশ সেটেলমেন্টের সীমানা পিলার। আবার কেউ কেউ এটাকে বোম বলেও আখ্যায়িত করছেন।

শাল্লা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তার দায়িত্বে থাকা মো: শওকত আলী জানান, পিলারটি উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। পিলারটি বিক্রির পায়তারা করছিল।

এমই

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...