সিলেট নগরীতে মোটরসাইকেলে জ্বালানি তেল সংগ্রহে নতুন নির্দেশনা দিয়েছে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি)।
বুধবার (২৫ মার্চ) সন্ধ্যায় এসএমপির কমিশনার আবদুল কুদ্দুছ চৌধুরী স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বাধ্যতামূলকভাবে ৩টি শর্ত মানার জন্য ফিলিং স্টেশন কর্তৃপক্ষকে অনুরোধ জানিয়েছে এসএমপি।
গণবিজ্ঞপ্তিতে এসএমপি জানায়, মোটরসাইকেলে তেল সংগ্রহ করতে হলে চালকের অবশ্যই বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। মোটরসাইকেলটি রেজিস্ট্রেশনকৃত হতে হবে। পাশাপাশি চালক ও আরোহী-উভয়ের স্বচ্ছ ভাইজারযুক্ত হেলমেট পরিধান নিশ্চিত করতে হবে।
এসব শর্ত পূরণ না হলে সংশ্লিষ্ট ফিলিং স্টেশনগুলোকে মোটরসাইকেলে তেল সরবরাহ না করার জন্য অনুরোধ করেছে এসএমপি।
এসএমপি আরও জানায়, জনস্বার্থে এ নির্দেশনা জারি করা হয়েছে। আইন অমান্যকারী ও বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

