২৫ লাখ টাকার ভারতীয় শাড়ি-লেহেঙ্গা জব্দ

২৫ লাখ টাকার ভারতীয় শাড়ি-লেহেঙ্গা জব্দ

সুনামগঞ্জ সদর উপজেলার ২নং রংগারচর ইউনিয়নে ২৫ লাখ টাকার ভারতীয় শাড়ি ও লেহেঙ্গা জব্দ করেছে ২৮- বিজিবি। মঙ্গলবার রাত ১টায় উপজেলার চিনাউড়া বিওপি কর্তৃক সীমান্ত পিলার ১২১৬/৫-এস থেকে আনুমানিক ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে চিনাউড়া নামক স্থান থেকে ২০০ পিস ভারতীয় শাড়ি এবং ১০ পিস লেহেঙ্গা জব্দ করা হয়।

বিজ্ঞাপন

এ ব্যাপারে ২৮ বিজিবির অধিনায়ক লে. কর্নেল একেএম জাকারিয়া কাদির বলেন, ঊর্ধ্বতন সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী সীমান্তে নিরাপত্তা রক্ষা, চোরাচালান প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা সর্বোতভাবে অব্যাহত রয়েছে। জব্দকৃত ভারতীয় শাড়ি ও লেহেঙ্গা শুল্ক কার্যালয়, সুনামগঞ্জে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন