সিলেটে ৬ দফা দাবিতে পরিবহন শ্রমিক কর্মবিরতির ফলে হবিগঞ্জ-সিলেট রুটে বাস চলাচল বন্ধ রয়েছে। এতে হবিগঞ্জ থেকে সিলেটের উদ্দেশ্যে কোনো বাস ছেড়ে যায়নি।
বিজ্ঞাপন
মঙ্গলবার (৮ জুলাই) সকালে হবিগঞ্জ মোটর মালিক গ্রুপের সাধারণ সম্পাদক আবু মঈন চৌধুরী সোহেল এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, সিলেটে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক দেয়ায় এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। তবে হবিগঞ্জ-মৌলভীবাজারসহ জেলার অভ্যন্তরীণ সকল রুটে বাস চলাচল স্বাভাবিক থাকবে।
এদিকে, হবিগঞ্জ-সিলেট রুটে বাস চলাচল বন্ধ ঘোষণা করায় যাত্রীরা পড়েছেন দুভোর্গে। যাদের জরুরি প্রয়োজন তারা অন্য উপায়ে চলে যাচ্ছেন।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

