সুনামগঞ্জে উচ্ছেদ অভিযান, ১৮ মামলা

সুনামগঞ্জে উচ্ছেদ অভিযান, ১৮ মামলা

শহরের যানজট নিরসন ও ফুটপাত দখলমুক্ত করতে অভিযান চালিয়েছে সুনামগঞ্জ পৌর প্রশাসন।

বিজ্ঞাপন

সোমবার দুপুর ২টায় শহরের ট্রাফিক পয়েন্ট ও কালীবাড়ি এলাকায় উচ্ছেদ অভিযান ও মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন পৌর প্রশাসক অসীম চন্দ্র বণিক।

অভিযানে সড়ক ও ফুটপাত দখল করে ব্যবসা পরিচালনা, অনিবন্ধিত ব্যাটারিচালিত ইজিবাইক ও অটোরিকশা চলাচল এবং অবৈধ সিএনজি স্ট্যান্ডের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়। এ সময় ১৮টি মামলায় ১৮ জনকে ৩১ হাজার টাকা জরিমানা করা হয় এবং কিছু মালামাল জব্দ করা হয়।

পৌর প্রশাসক অসীম চন্দ্র বণিক বলেন, যানজট নিরসনে অনিবন্ধিত অটোরিকশা আটক ও জরিমানা করা হয়েছে। সড়কের দুপাশের অবৈধ স্ট্যান্ড ও দোকানপাট অপসারণ করা হয়েছে। পুনরায় দখল ঠেকাতে সেখানে স্থায়ীভাবে স্টাফ রাখা হবে। শহরকে পরিচ্ছন্ন ও যানজটমুক্ত রাখতে সবার সহযোগিতা প্রয়োজন।

এমই

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন