ছাতকে আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

উপজেলা প্রতিনিধি, ছাতক (সুনামগঞ্জ)

ছাতকে আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

সুনামগঞ্জের ছাতকে অপারেশন ডেভিল হান্ট অভিযানে রজব আলী নামে এক আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার রাতে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার রজব উপজেলার নোয়ারাই ইউনিয়নের পূর্ব কুপিয়া গ্রামের মখলিছ মিয়ার ছেলে।

বিজ্ঞাপন

ছাতক থানার ওসি মোহাম্মদ মোখলেছুর রহমান আকন্দ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে রজবকে গ্রেপ্তার করা হয়। তিনি সুনামগঞ্জ-৫ আসনের সাবেক এমপি মুহিবুর রহমান মানিকের ব্যক্তিগত সহকারী মোশাহিদ আলীর বড় ভাই। এছাড়া নোয়ারাই ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি। তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন