গাড়ি ভাঙচুরসহ আহত ৫

পুলিশকে মারধর করে আ. লীগ ক্যাডারকে ছিনতাই

পুলিশকে মারধর করে আ. লীগ ক্যাডারকে ছিনতাই

সিলেটের ওসমানীনগর থানা পুলিশের ওপর হামলা ও গাড়ি ভাঙচুর করে একাধিক হত্যা মামলার পলাতক আসামি আওয়ামী লীগ ক্যাডারকে ছিনিয়ে নেওয়া হয়েছে। তার নাম (৫০) আছকর মিয়া। হাতকড়া পড়া অবস্থায় পুলিশের গাড়ি থেকে ছিনিয়ে নিয়েছে তার স্বজনেরা।

মঙ্গলবার সন্ধ্যার দিকে উপজেলার হাজিপুর গ্রামে এ আসামি ছিনতাইয়ের ঘটনা ঘটে। পলাতক আকছার মিয়া পশ্চিম পৈলনপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হত্যার একাধিক মামলার আসামি।

বিজ্ঞাপন
00

গ্রেপ্তারের খবর পেয়ে তার স্বজনরা দশীয় অস্ত্রশস্ত্র নিয়ে পুলিশের গাড়ি ঘেরাও করে হামলা ও গাড়ি ভাঙচুর করে আকছারকে ছিনিয়ে নেয়। তাদের হামলায় পুলিশ সদস্যসহ ৫ জন গ্রামবাসী গুরুতর আহত হন।

ওসমানী নগর থানার ওসি মোনাশেম মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে রাত ১১টার দিকে জানান, ছিনিয়ে নেওয়া আসামিকে গ্রেপ্তারে অভিযান চলছে।

আকছারের স্বজনদের হামলায় আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য সিলেট ওসমানী হাসপাতালে পাঠিয়েছেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন