কুলাউড়ায় বিপুল পরিমাণ দেশীয় অস্ত্রসহ ডাকাত গ্রেপ্তার

কুলাউড়ায় বিপুল পরিমাণ দেশীয় অস্ত্রসহ ডাকাত গ্রেপ্তার

মৌলভীবাজারের কুলাউড়ায় ডাকাতির প্রস্তুতিকালে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্রসহ এক ডাকাতকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তার সহযোগীরা পালিয়ে যায়।

বিজ্ঞাপন

পুলিশ জানায়, সোমবার দিবাগত রাত দেড়টায় কুলাউড়া থানার পুলিশ পৌরসভার জয়পাশার জাপানি বাড়ি এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্রসহ মো. হাসান মিয়া (৩০) নামের ওই ডাকাতকে গ্রেপ্তার করেন।

এ ব্যাপারে কুলাউড়া থানার অফিসার ইনচার্জ জহিরুল ইসলাম মুন্না বলেন, ডাকাতির প্রস্তুতিকালে অভিযান চালিয়ে এক ডাকাতকে আটক এবং বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।

এমই

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন