ওসমানীর ৪১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভা

ওসমানীর ৪১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভা

মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক বঙ্গবীর জেনারেল এম এ জি ওসমানীর ৪১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এক স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সিলেট নগরীর শিবগঞ্জের কমিউনিটি সেন্টারে এ স্মরণ সভা অনুষ্ঠিত হয়।

এ সময় বক্তারা বলেন, মহান মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক, আজীবন গণতন্ত্রী ও নিখাদ দেশপ্রেমিক বঙ্গবীর জেনারেল এম এ জি ওসমানী ছিলেন এক অনন্য সাধারণ ব্যতিক্রমী কৃতি পুরুষ। তাঁর দেশপ্রেম ছিল অতুলনীয়, নিখাদ এবং প্রশ্নাতীত। তাই দেশ ও জাতির বৃহত্তর স্বার্থে বঙ্গবীর ওসমানীর সামগ্রিক মূল্যায়ন হওয়া উচিত।

বিজ্ঞাপন

বঙ্গবীর জেনারেল এম এ জি ওসমানী গ্লোবাল ফাউন্ডেশন ও ওসমানী জন্মশতবর্ষ উদযাপন পরিষদের চেয়ারম্যান মুহাম্মদ ফয়জুর রহমানের সভাপতিত্বে স্মরণ সভায় আলোচনা করেন- যুক্তরাজ্য প্রবাসী ইকবাল হোসেন চৌধুরী, কবি কালাম আজাদ, সাংবাদিক আফতাব চৌধুরী, বঙ্গবীর ওসমানী গ্লোবাল ফাউন্ডেশনের মহাসচিব চৌধুরী আতাউর রহমান আজাদ ও বীর মুক্তিযোদ্ধা মহীউদ্দীন চৌধুরী প্রমুখ।

আলোচনা শেষে বঙ্গবীর জেনারেল ওসমানীর রুহের মাগফিরাত কামনায় দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন