মৌলভীবাজার ২৫০ শয্যা হাসপাতালে দুদকের অভিযান

মৌলভীবাজার ২৫০ শয্যা হাসপাতালে দুদকের অভিযান

মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। মঙ্গলবার দুপুরে অভিযান পরিচালনা করেন দুদকের হবিগঞ্জ জেলা কার্যালয়ের উপ-পরিচালক এরশাদ মিয়ার নেতৃত্বে তিন সদস্যর প্রতিনিধি দল।

বিজ্ঞাপন

অভিযানের সময় দুদক হবিগঞ্জ কার্যালেয়র উপপরিচালক এরশাদ মিয়া জানান, দুদক প্রধান কার্যালয় থেকে এনফোর্সমেন্ট ডিপার্টমেন্টের অধিনে এখানে একটা অভিযোগ আছে যে খাবার তুলনামূলক নিম্নমানের দেয়া হচ্ছে। এবং এখানে একটা নিয়োগ হয়েছিল বলে অভিযোগে উল্লেখ রয়েছে। নিয়মিত চিকিৎসা দেয়া হচ্ছে না এবং ঠিকমতো ওষুধ দেয়া হচ্ছে না। মূলত এই ৪টি অভিযোগের বিষয়ে আমরা অভিযান পরিচালনা করেছি।

দুদক উপপরিচালকের দাবি, অভিযানের সময় হাসপাতালে চিকিৎসা সেবা সঠিকভাবেই করা হচ্ছে। খাবারের ম্যানুও সঠিক রয়েছে।

এদিকে দুদকের অভিযানের সময় হাসপাতালের কর্মকর্তাদের মধ্যে উপস্থিতি ছিলেন হাসপাতালের সহকারী পরিচালক ডা. বিনেন্দু ভৌমিক।

এডি/জেডএম

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন