পলাতক নাদেলের উস্কানিতে সিলেট নগরীতে আবারো ছাত্রলীগের মিছিল

পলাতক নাদেলের উস্কানিতে সিলেট নগরীতে আবারো ছাত্রলীগের মিছিল

সিলেট নগরীতে মিছিল করেছে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের ক্যাডাররা। ধারণা করা হচ্ছে তারা কলকাতায় পলাতক আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেলের অনুসারী। যদিও তাদের পরিচয় এখনো পুলিশ নিশ্চিত করতে পারেনি।

বিজ্ঞাপন

তবে পাঠানটুলা এলাকার ছাত্রলীগের ক্যাডার সাফায়েত এই মিছিলের নেতৃত্ব দিয়েছে বলে প্রাথমিকভাবে পুলিশ নিশ্চিত করেছে। মিছিলের অধিকাংশই নগরীর বাইরের এলাকার এবং পলাতক নাদেলের অনুসারী।

বুধবার সকাল সাড়ে ৭টার দিকে নগরীর ধোপাদিঘীর সিটি করপোরেশন জামে মসজিদের সামনে হঠাৎ করেই ৩০/৩৫ জনের একটি গ্রুপ ব্যানার নিয়ে মিছিল বের করে। মসজিদের সামন থেকে ওয়াকওয়ে গিয়ে মিছিলটি শেষ হয়। পুলিশ ও ছাত্র জনতা খবর পাওয়ার আগেই এক থেকে দেড় মিনিটের মধ্যেই তারা মিছিল শেষ করে সটকে পড়ে। এর আগেও নগরীর দুতিন স্থানে মিছিল ও লিফলেট বিতরণ করেছে ছাত্রলীগের দুতিনটি ক্যাডার গ্রুপ।

এ ব্যাপারে এসএমপির এডিসি (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, মিছিলটি সামাজিক যোগাযোগ মাধ্যমে এই মিছিলের খবর জেনেছি। নিষিদ্ধ সংগঠনটি চোরাগোপ্তা/ঝটিকা মিছিল করেই লোকচক্ষুর আড়াল হয়ে যায়। পুলিশ গিয়ে তাদের খুঁজে পায়নি। এক থেকে দেড় মিনিটের মধ্যে মিছিল করে তারা পালিয়ে যায়। ভিডিও ফুটেজ দেখে সাফায়েত নামের একজনকে শনাক্ত করা গেছে। যিনি পাঠানটুলার এলাকার দুই বিএনপির অঙ্গ সংগঠনের দুই নেতার শেল্টারে মিছিলটি বের করেছে বলে লোকজন অভিযোগ করছেন।

তিনি জানান, মিছিলের ভিডিও দেখে অংশগ্রহণকারীদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে। মিছিলের সময় কয়েকজনের মুখে মাস্ক পরা ছিল। ভিডিওটি আওয়ামীলীগের ভেরিফাইড পেইজে আপলোডও করা হয়েছে।

মিছিলকারীদের মুখে শেখ হাসিনা ও আওয়ামী লীগের পলাতক সাংগঠনিক সম্পাদক নাদেলের নামেও স্লোগান শোনা যায়। শেখ হাসিনার পাশাপাশি ব্যানারেও তার ছবি ছিল। ইতিপূর্বে নাদেল তার অনুসারী নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগকে দিয়ে নগরীতে জঙ্গি মিছিল করিয়েছেন। এর আগে নাদেল পালিয়ে কলকাতায় বসে ফেইসবুক লাইভে ফেব্রুয়ারির মধ্যে শেখ হাসিনা ফিরবেন বলে উস্কানি দিয়েছেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন