ওসমানী বিমানবন্দরে ১৭ কেজি সোনাসহ আটক ২

সিলেট ব্যুরো

ওসমানী বিমানবন্দরে ১৭ কেজি সোনাসহ আটক ২

সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় সাড়ে ১৭ কেজি সোনাসহ ২ যাত্রীকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার সকালে দুবাইয়ের শারজাহ এয়ারপোর্ট থেকে ওসমানী বিমানবন্দরে আসা ফ্লাইট বিজি-২৫২ থেকে এসব স্বর্ণ জব্দ করে জাতীয় গোয়েন্দা সংস্থা (এনএসআই) ও শুল্ক গোয়েন্দা।

আটককৃতরা হলেন- মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলার রুকনপুর এলাকার হাসিব আলির ছেলে সৈয়দ আহমদ ও সিলেটের জৈন্তাপুর উপজেলার পুর্ববাইট গ্রামের আলাউদ্দিনের ছেলে আফতাবউদ্দিন।

বিজ্ঞাপন

সিলেট কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট বিমানবন্দর এয়ারফ্রেট বিভাগের সহকারী কমিশনার বিকাশ চন্দ্র দেবনাথ বলেন, যাত্রীর লাগেজ তল্লাশি করে ১২০টি স্বর্ণের বার ও ৪টি স্বর্ণের পেস্ট (চাকা) জব্দ করা হয়। আটককৃতদের বিরুদ্ধে শুল্ক গোয়েন্দা কর্তৃপক্ষ মামলা করবে।

বিমানবন্দরে আরেক কর্তৃপক্ষ জানান, শারজাহ থেকে আসা ফ্লাইটে অবৈধ স্বর্ণের চালান আসবে এমন তথ্যের ভিত্তিতে নজরদারি বৃদ্ধি করা হয়। পরে বিমানবন্দর এনএসআই ও শুল্ক গোয়েন্দারা দুজন যাত্রীকে কাস্টমস অতিক্রমের পরে সন্দেহভাজন হিসেবে আটক করে। এসময় তল্লাশির পর তাদের কাছ থেকে স্বর্ণ জব্দ করা হয়। প্রাথমিকভাবে ওজন করে জানা গেছে উদ্ধারকৃত স্বর্ণের মোট ওজন প্রায় সাড়ে ১৭ কেজি।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...