সিলেটে ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

সিলেট ব্যুরো

সিলেটে ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের এর ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিলেট জেলা ও মহানগর ছাত্রদলের উদ্যোগে এক র‍্যালি অনুষ্ঠিত হয়েছে।

বিজ্ঞাপন

বুধবার দুপুর ২টায় নগরীর রেজিস্ট্রারি মাঠ থেকে শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে এই র‌্যালি আম্বরখানা পয়েন্টে গিয়ে শেষ হয়।

সিলেটের বিভিন্নস্থানে শীতবন্ত্র বিতরণসহ সিলেট জেলার বিভিন্ন উপজেলা-পৌর ও মহানগর বিভিন্ন থানা এবং ওয়ার্ডে ও সকল বিশ্ববিদ্যালয় ও কলেজে পৃথক পৃথক র‌্যালী ও রক্তদান কর্মসূচি পালন করা হয়।

সিলেট জেলা ও মহানগর ছাত্রদলের র‌্যালী পরবর্তী আম্বরখানা পয়েন্টে সংক্ষিপ্ত সমাবেশে সভাপতিত্বে করেন সিলেট মহানগর ছাত্রদলের সভাপতি সুদীপ জ্যোতী এষ।

মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক ফজলে রাব্বী আহসান ও জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক দিলোয়ার হোসেন দিনারের যৌথ পরিচালনায় বক্তব্য রাখেন জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি জুবের আহমদ।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...