বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক জি কে গউছ বলেছেন, আ.লীগের যেসব মন্ত্রী-এমপি দেশকে পঙ্গু করেছে, দেশের অর্থনীতিকে ফোকলা করে দিয়েছে, দেশের সম্পদ বিদেশে পাচার করেছে তাদের আইন অনুযায়ী শাস্তির আওতায় আনতে হবে।
বুধবার রাতে হবিগঞ্জ জেলা বিএনপির কার্যালয়ে তারেক রহমান প্রদত্ত রাষ্ট্র কাঠামো মেরামতের রূপরেখা ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে শায়েস্তাগঞ্জ উপজেলা ও পৌর যুবদল নেতৃবৃন্দের সাথে মতবনিমিয়কালে এসব কথা বলেন তিনি।
নেতাকর্মীদের উদ্দেশ্যে জি কে গউছ বলেন, আমাদেরকে প্রতিহিংসা পরায়ন হওয়া যাবে না, প্রতিশোধ নেয়া যাবে না। বাংলাদেশে যারা বিশৃংখলা করবে তাদের সাথে রাজনৈতিক দল সমুহের কোনো সম্পর্ক থাকবে না। নতুন বাংলাদেশ বিনির্মাণে জুলাই গণভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন, আহত হয়েছেন তাদের রক্তের প্রতি আমাদের দায়বদ্ধতা রয়েছে। তাদের রক্তের ঋণ শোধ করতে আমাদেরকে কাজ করতে হবে। আগামী প্রজন্মের প্রত্যাশা পুরণে ৩১ দফা বাস্তবায়ন করতে হবে। তাই গ্রামে গঞ্জে মাঠে ময়দানে ৩১ দফার লিফলেট বিতরণে তিনি যুবদল নেতৃবৃন্দকে নির্দেশনা দেন।
শায়েস্তাগঞ্জ পৌর যুবদলের আহ্বায়ক কামরুল হাসান রিপনের সভাপতিত্বে এবং সদস্য সচিব ফাহিন হোসেন এবং উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক রাকিবুল হাসান সান্টুর পরিচালনায় সভায় বক্তব্য রাখেন হবিগঞ্জ সদর উপজেলা বিএনপির সভাপতি আজিজুর রহমান কাজল, সাধারণ সম্পাদক সামসুল ইসলাম মতিন, হবিগঞ্জ জেলা যুবদলের আহ্বায়ক জালাল আহমেদ, সদস্য সচিব সফিকুর রহমান সিতু, যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান সুমন, শায়েস্তাগঞ্জ পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল জলিল, শাহ আলম, শামীম আহমেদ নাসির, আবু সুফিয়ান পারভেজ, সাইফুল ইসলাম সাইফ, ইমান উদ্দিন, মো. রুশন আলী, খোকন তালুকদার, শামীম আহমেদ শামীম, কামাল মাহমুদ, তোফায়েল আহমেদ মনির, মো. সৈয়দ আলী, মো. সুজন মিয়া, যুবদল নেতা মো. সবুজ মিয়া, ফজল মিয়া, আব্দুল আহাদ প্রমুখ।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

