আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

তেল পাচার ঠেকাতে সুনামগঞ্জ সীমান্তে বিজিবির নজরদারি জোরদার

জেলা প্রতিনিধি, সুনামগঞ্জ

তেল পাচার ঠেকাতে সুনামগঞ্জ সীমান্তে বিজিবির নজরদারি জোরদার

বৈশ্বিক অস্থিরতা ও আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দামের ওঠানামার প্রেক্ষাপটে সুনামগঞ্জ সীমান্তে নজরদারি জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শুক্রবার (৬ মার্চ) সকাল থেকে সীমান্তের বিভিন্ন এলাকায় চেকপোস্ট বসানো, বিশেষ টহল ও গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। সন্দেহভাজন যানবাহনেও তল্লাশি জোরদার করা হয়েছে।

বিজ্ঞাপন

বিজিবি জানায়, সুনামগঞ্জ ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ তিনটি এলসি পয়েন্টে বাড়তি নজরদারি রাখা হয়েছে, যাতে পাথর ও কয়লাবাহী ট্রাকগুলো ফেরার পথে অবৈধভাবে জ্বালানি তেল পাচার করতে না পারে।

২৮ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ কে এম জাকারিয়া কাদির জানান, জ্বালানি তেল পাচারসহ যেকোনো অবৈধ কার্যক্রম প্রতিরোধে সীমান্তে বিজিবির তৎপরতা অব্যাহত থাকবে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন