ডেবিল হান্টের প্রথমদিনে গ্রেপ্তার দিরাই যুবলীগ সভাপতি

ডেবিল হান্টের প্রথমদিনে গ্রেপ্তার দিরাই যুবলীগ সভাপতি

অপারেশন ডেবিল হান্টের প্রথমদিনে সুনামগঞ্জের দিরাই উপজেলা যুবলীগের আলোচিত সভাপতি রঞ্জন কুমার রায়কে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার দুপুর আড়াইটা দিকে দিরাই পৌরসভার বাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

বিজ্ঞাপন

রঞ্জন কুমার রায় দুই দশক ধরেই দিরাই উপজেলা যুবলীগের সভাপতির দায়িত্ব পালন করে আসছেন। তার বিরুদ্ধে চাঁদাবাজি, লোকজনকে হয়রানি, সরকারি প্রকল্পের অর্থ আত্মসাৎসহ নানান অভিযোগ রয়েছে এলাকাবাসীর।

জানা যায়, তার বিরুদ্ধে ৪ আগস্টে সুনামগঞ্জের বৈষম্যবিরোধী ছাত্রজনতার উপর হামলার ঘটনায় মামলা রয়েছে। দীর্ঘদিন ধরে আড়ালে ছিলেন তিনি। কিন্তু গত কদিন ধরে পুলিশের চোখ ফাঁকি দিয়ে দিরাই বাজারে ঘোরাফেরা এবং নেতাকর্মীদের সাথে যোগাযোগ করছিলেন।

দিরাই থানা অফিসার ইনচার্জ আব্দুর রাজ্জাক বলেন, উপজেলা যুবলীগের সভাপতি রঞ্জন কুমার রায়কে গ্রেপ্তার করে সুনামগঞ্জ আদালতে প্রেরণ করা হয়েছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন