বিএনপির ৩১ দফাও সংস্কারের ধারাবাহিক কর্মসূচির অংশ: জাহিদ হোসেন

বিএনপির ৩১ দফাও সংস্কারের ধারাবাহিক কর্মসূচির অংশ: জাহিদ হোসেন

বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, ৩১ দফাও বিএনপির সংস্কারের ধারাবাহিকতার কর্মসূচির একটি অংশ। তাই যতো দ্রুত আগামী দিনে অধিকার প্রয়োগের সুযোগ হবে জনগণ তার অধিকার প্রয়োগ করতে পারবে। জনগণ ইচ্ছামতো ভোটাধিকার প্রয়োগ করবে এবং জনগণের নির্বাচিত প্রতিনিধিরাই আগামী দিনের সিদ্ধান্ত নিবে দেশ কোনদিকে এগোবে।

বিজ্ঞাপন

বুধবার দুপুরে মৌলভীবাজার শহরের অভিজাত বেঙ্গল কনভেনশন হলে আয়োজিত জেলা বিএনপির সাংগঠনিক সভায় প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে তিনি এসব কথা বলেন।

ডা. জাহিদ বলেন, আজকে নারী শিক্ষায় অগ্রগতি বলেন, নারীদের ক্ষমতায়ন বলেন প্রতিটি ক্ষেত্রে অবদান হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের। কাজেই সংস্কারে বিশ্বাস করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল। বিএনপি কোনো অবস্থাতেই নিজের দলের কথা স্বার্থের কথা চিন্তা করে নাই। বিএনপি সব সময় চিন্তা করেছে, দেশের কথা, দেশের মানুষের কথা, জনগণের কথা। সংস্কারের কথা। সেজন্যই মানুষের অধিকারে বিশ্বাস করা যে দল সেটি হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল।

জেলা বিএনপির আহবায়ক ফয়জুল করিম ময়ুনের সভাপতিত্বে ও সদস্য সচিব আব্দুর রিপনের পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সিলেট বিভাগীয় সাংগঠনিক সম্পাদক জিকে গউছ, সহ সাংগঠনিক সম্পাদক কলিম উদ্দিন মিলন, মিফতাহ সিদ্দিকী, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য সাবেক এমপি এম নাসের রহমান।

এতে বক্তব্য দেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য মুজিবুর রহমান চৌধুরী, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমানসহ বিভিন্ন উপজেলা ও পৌর বিএনপির নেতৃবৃন্দ।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন