মৌলভীবাজারের কমলগঞ্জের দেওরাছড়া চা বাগানে বাগান ব্যপস্থাপকের কাছে চিকিৎসা সহায়তা চেয়েও না পেয়ে মারা গেছেন অন্তঃসত্ত্বা নারী চা শ্রমিক রিয়া বেগম। এর প্রতিবাদে বৃহস্পতিবার সকাল থেকে উপজেলার রহিমপুর ইউনিয়নের দেওরাছড়া চা শ্রমিকরা বিক্ষোভ ও কর্মবিরতি পালন করেন।
চা শ্রমিকরা জানান, দেওরাছড়া চা বাগানের স্থায়ী শ্রমিক ছাব্বির মিয়ার স্ত্রী চা শ্রমিক রিয়া বেগম অন্তঃসত্ত্বা থাকা অবস্থায় অসুস্থ হয়ে পড়েন। পরে তার পরিবারের কাছ থেকে বাগান ব্যপস্থাপকের কাছে চিকিৎসা সহায়তা চাওয়া হয়। তবে বাগান থেকে চিকিৎসা সহায়তা করা হয় নাই। দীর্ঘ চিকিৎসার পর গতকাল মধ্যরাতে সিলেট একটি হাসপাতালে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রিয়া বেগমের মৃত্যু হয়। এই ঘটনার পর বিনা চিকিৎসায় মৃত্যুবরণ করেছেন রিয়া বেগম এমন অভিযোগের ভিত্তিতে আজ বৃহস্পতিবার সকাল থেকে দেওরাছড়া চা বাগানের শ্রমিকেরা কর্মবিরতি দিয়ে বিক্ষোভ করেন।
চা শ্রমিকদের কর্মবিরতি ও বিক্ষোভে উপস্থিত ছিলেন, দেওরাছড়া বাগান পঞ্চায়েত কমিটির সভাপতি সুবোধ কুর্মি, নাজির আহমদ, সঞ্জয় কানু, পলাশ কর্মকার, ছালু মিয়া, লক্ষি নারায়ন মাল, ইব্রাহিম মিয়া, সুবাষ ভৌমিজ, বাবু লাল ভৌমিজ, অজয় ভৌমিক, সেলিম মিয়া, জসিম মিয়া, বায়না মিয়া, সঞ্জয় কানু, শুকুর মিয়াসহ শ্রমিকেরা।
কর্মবিরতির খবর পেয়ে ঘটনাস্থলে আসেন মনু দলই ভ্যালি সভাপতি ধনা বাউরী, রহিমপুর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সিতাংশু কর্মকার।
আন্দোলনকারী চা শ্রমিকরা বলেন, টাকার অভাবে বিনা চিকিৎসায় রিয়া বেগম রাতে মারা গেছেন। বাগান ব্যবস্থাপকের কাছ সহায়তা চাওয়া হলে সহায়তা মেলেনি। এজন্য আজ সকাল থেকে কর্মবিরতি দিয়ে বিক্ষোভ করেন বাগানের শ্রমিকরা।
এ বিষয়ে রহিমপুর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সিতাংশু কর্মকার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বিষয়টি নিয়ে আমরা এখন আলোচনায় বসেছি। আলোচনা পরে বোঝা যাবে শ্রমিকরা কাজে ফিরবেন না আন্দোলন করবেন।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

