সিলেটের বিভিন্ন সীমান্তে বিজিবির অভিযানে কোটি টাকার চোরাই পণ্য জব্দ

সিলেটের বিভিন্ন সীমান্তে বিজিবির অভিযানে কোটি টাকার চোরাই পণ্য জব্দ

সিলেটের বিভিন্ন সীমান্তে অভিযান চালিয়ে চোরাই পথে ভারত থেকে নিয়ে আসা ১ কোটি ১৩ লাখ ১২ হাজার টাকার বিভিন্ন পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তবে কোন চোরাকারবারিকে আটক করা যায়নি।

বিজ্ঞাপন

বিজিবির এক বিজ্ঞপ্তিতে জানানো হয় শুক্রবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) আওতাধীন সিলেট ও সুনামগঞ্জ সীমান্তের বাংলাবাজার, সোনালীচেলা, কালাইরাগ, প্রতাপপুর, সোনারহাট, উৎমা, নোয়াকোট, বিছনাকান্দি, সংগ্রাম, তামাবিল এবং শ্রীপুর বিওপি অভিযান চালিয়ে বিপুল পরিমাণ সানগ্লাস, শাড়ী, কিসমিস, ক্রীম, চকলেট, মেহেদী, জিলেট গার্ড ব্লেইড, চিনি, হেয়ার অয়েল, সাবান, বাসমতি চাল, মদ, ফেন্সিডিল এবং অবৈধভাবে মালামাল পরিবহনে ব্যবহৃত ঠেলাগাড়ী আটক করা হয়।

আটককৃত মালামালের সিজার মূল্য ১ কোটি ১৩ লাখ ১২ হাজার ৮৭০টাকা।

শুক্রবার দুপুরে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাজমুল হক।

তিনি বলেন, ঊর্ধ্বতন সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী সীমান্তে নিরাপত্তা রক্ষা, চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকার অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ চোরাচালানি মালামাল জব্দ করা হয়।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন